SAMAJ UNNYAN KENDRA

Events

যারা জীবনে পড়াশোনার সুযোগ পায়নি, তাদের কথা ভেবে সকাল ছ’টা থেকে রাত্রি দশটা, সারা জীবনের জন্য এক টাকা নিয়ে একটি অন্য ধরনের অপ্রচলিত “আমাদের পাঠশালা” চালু করা হলো।
কে শেখাবে, টিচার ?

এরকম ছোট – ছোট ছেলেমেয়েরা,
ওরা এতটাই প্রফুল্লিত, উৎসাহিত আজকেই ওরা স্টুডেন্টকে পড়ানোর জন্য তৈরি হয়ে এসেছে।
যখন বলা হল, আজকে তো নববর্ষ , তোমাদের ছুটি, ওদেরও কি ছুটি হোক ?
নিশ্চয়ই – নিশ্চয়ই, ঠিক – ঠিক।
একজন আবার জিজ্ঞেস করল, আমি কি পরাবো ?

আজকে ছয়জনকে নিয়ে আমাদের ( সমাজ উন্নয়ন কেন্দ্র, বারুইপুর)
শুভ যাত্রা শুরু হল, একদিন নিশ্চয়ই মহিরুতে পরিণত হবে।
আপনাদের সবার শুভকামনা আমাদের এগিয়ে নিতে সাহায্য করবে

একেবারে ডানদিকে শ্রী বিশ্বনাথ বসু, প্রাক্তন প্রধান শিক্ষক, “আমাদের পাঠশালার” প্রধান শিক্ষক হিসেবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। ওনার হাতেই আজকে নতুন ভাবে ৬ জন পড়াশোনার পাঠ নিলো।
“সমাজ উন্নয়ন” এর তরফ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন।

সকালে সরস্বতীর আরাধনা দিয়ে “আমাদের পাঠশালা” র আনুষ্ঠানিক সূচনা হলো।
বিকেলে আরো একটি প্রয়াসের সূচনা হলো।

“সমাজ উন্নয়ন কেন্দ্র “, বারুইপুর এর তরফ থেকে সব্বাইকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। সকাল এ ” আমাদের পাঠশালা ” র শুভ উদ্বোধন সরস্বতী পূজার আরাধনার মাধ্যমে ৬ জন ছাত্রর ( রিক্সাওয়ালা, ডেইলি লেবার, মিস্ত্রি ) উপস্থিতিতে প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বিশ্বনাথ বসুর তত্ত্বাবধানে শুভারম্ভ করা গেছে। আগামীকাল সকাল ছ’টা থেকেই পড়াশোনা শুরু হয়ে যাবে।
সন্ধ্যার সময় ‘ যেমন খুশি আঁকো ‘ র অনুষ্ঠান সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
ছোট ছোট ছেলে – মেয়েদের আনন্দ আমরা বড়রাও খুব উপভোগ করেছি।

Be A Part of This

Join us and become a volunteer in our community! Make a difference in the lives of others while gaining valuable skills and experience. Whether you’re passionate about empowering women, advocating for children’s rights, or promoting sustainable agriculture, we have a variety of opportunities available for you to get involved. Together, we can create positive change and make a lasting impact. Contact us today to learn more about how you can become a volunteer with Samaj Uddayan Kendra.

Scroll to Top